শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নওগাঁর সাপাহার থানার অভিযানে ৭টি চোরাই মোটরসাইকেল সহ আটক ১

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০, ৫.১৭ পিএম
  • ৪২২ বার পড়া হয়েছে
মো:সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলার সাপাহার থানা পুলিশ ৭টি চোরাই মোটরসাইকেল সহ আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের এক সদস্যকে আটক করেছে। আটককৃত চোর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ডাকাতপাড়ার মৃত-হরমুজ আলীর ছেলে জিএম আলী  (৩৭)।
সাপাহার থানার বিভিন্ন স্থান হতে চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধারে কিছুদিন পূর্ব হতেই অভিযানে নামে সাপাহার থানা পুলিশ। নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় সাপাহার সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব বিনয় কুমার এবং অফিসার ইন চার্জ, সাপাহার থানা জনাব আব্দুল হাই এর তত্ত্বাবধানে পুলিশী তৎপরতায় ওই এলাকার সিসিটিভির ফুটেজ এর সূত্র ধরে এলাকায় মোটরসাইকেল চুরি রোধ কল্পে  ষাঁড়াশী উদ্ধার ও চোর আটক অভিযানে পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অভিযান প্রক্রিয়া চলমান রাখে। এরই ধারাবাহিকতায় সাপাহার থানা পুলিশের একটি দল চাঁপাইনবাবগঞ্জ এলাকায় এক অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে সোমবার বিকেলে তারা আন্তঃজেলা মোটর সাইকেল চোর দলের ওই সদস্যকে তার বাসা হতে আটক করে তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক তার কবলে থাকা ১টি হিরো গ্লামার ১২৫সিসি ২টি বাজাজ ডিসকভারী ১৩৫সিসি ও ১টি ১০০সিসি বাজাজ সিটি সহ চোরাই ৪টি মোটর সাইকেল সহ তাকে আটক করে সাপাহার থানা হেফাজতে নেয় এবং সন্ধ্যায় তাকে নওগাঁ কোর্টে চালান করে। উল্লেখ্য গত ২২আগষ্ট একই এলাকায় অপর একটি অভিযান চালিয়ে সাপাহার থানা পুলিশ ৩টি চোরাই মোটর সাইকেল সহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর দলের আরোও ২সদস্যকে আটক করে পুলিশ কোর্টে চালান করেছিল। পুলিশের চোর তৎপরতায় সোমবারে আরোও ৪টি সহ সাপাহার থানায় মোট ৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে সাপাহার থানার পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com