মোস্তাফিজুর রহমান,চট্টগ্রাম প্রতিনিধি : ৫সেপ্টেম্বর র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন কয়লার বাজার এলাকায় পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থানের খবর পেয়ে গত ৪ সেপ্টেম্বর আনুমানিক সময় বিকেল ৫টা দিকে র্যাব-৭ বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে আসামী মোঃ হাসান মিয়া (২১), পিতা- মৃত তাজুল ইসলাম, সাং- বড়বিল, থানা- ভূজপুর, জেলা- চট্টগ্রাম’কে আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর দেহ তল্লাশী করে তার কোমরে গুজানো অবস্থায় ০১ টি বিদেশী রিভলবার, ০৩ রাউন্ড গুলি, ০১ টি চাকু ও তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামী’কে গ্রেফতার করা হয়,
উল্লেখ্য যে, এ সময় ২ জন আসামী সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায়, সে পলাতক আসামীদের যোগসাজশে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে উক্ত মাদকদ্রব্য বিভিন্ন অভিনব কৌশলে চট্টগ্রামের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে বিক্রয় করে আসছে।
এছাড়াও সে দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ব্যবহার করে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করে আসছে।
গ্রেফতারকৃত এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের মিডিয়া অফিসার মোঃ মাহ্মুদুল হাসান মামুন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।