শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

প্রথম আলোর সম্পাদকসহ ৪জনের বিরুদ্ধে চাঁদপুরে মানহানির মামলা

  • আপডেট সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০, ৭.৪১ পিএম
  • ৩২১ বার পড়া হয়েছে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীরকে নিয়ে সংবাদ প্রকাশ করায় মানহানির অভিযোগ এনে দৈনিক প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানসহ চার সাংবাদিকের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা করা হয়েছে। আজ রোববার দুপুরে চাঁদপুরের কচুয়া আদালতের বিচারক কামাল হোসাইন মামলাটি আমলে নিয়ে তা একজন অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন।

এ মামলায় বাদী হয়েছেন মহীউদ্দীন খান আলমগীরের স্থানীয় প্রতিনিধি ও কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হেলালউদ্দিন।

মামলার আরজিতে বলা হয়েছে, গত ৩০ জুলাই ও ৪ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকায় ড. মহীউদ্দীন খান আলমগীরকে নিয়ে ‘অন্যের টাকায় মহীউদ্দীনের মেডিক্যাল কলেজ ক্রয়’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এতে মামলার বাদী আদালতে দেওয়া তাঁর আবেদনে উল্লেখ করেন, ড. মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে যেসব অভিযোগ উপস্থাপন করা হয়েছে, তা সঠিক নয়।

এতে এমন একজন জাতীয় পর্যায়ের রাজনীতিকের মানসম্মান নষ্ট করা হয়েছে উল্লেখ করে মামলার বাদী অ্যাডভোকেট মো. হেলালউদ্দিন আদালতকে জানান, প্রকৃত পক্ষে ড. মহীউদ্দীন খান আলমগীরের কোনো ধরনের মালিকানা নেই ওই হাসপাতালে। তবে অনারারি বা অবৈতনিক হিসেবে হাসপাতালের সঙ্গে আছেন।

বাদী আরো অভিযোগ করেন, এ ধরনের সংবাদ প্রকাশ করায় ড. মহীউদ্দীন খান আলমগীরের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাই মানহানির অভিযোগে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণের এই মামলা করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com