শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

গাইবান্ধা শিশু রাফসান হত্যায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট সময় শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০, ৬.৩১ পিএম
  • ৩২৪ বার পড়া হয়েছে

এইচ আর হিরু গাইবান্ধাঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশু রাফসান সানিকে (৩) গলা টিপে হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-গোবিন্দগঞ্জ উপজেলার রোয়া গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র মাহফুজার রহমান,মালী চাপড় গ্রামের আব্দুল মজিদের পুত্র সালজার ও আফাজ উদ্দিন মেম্বারের পুত্র মফিদুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ দণ্ডাদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২১ জানুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের রোয়া গ্রামের মেজবাবুল ইসলামের শিশুপুত্র রাফসান সানিকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় তারা।

পরে মুক্তিপণ না পেয়ে সানিকে গলাটিপে হত্যার পর মাটিচাপা দিয়ে রাখে।ঘটনার একদিন পর পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় দুই দিন পর সানির বাবা মেজবাবুল ইসলাম হত্যা মামলা দায়ের করেন। মামলার চার মাস পর তাদের গ্রেফতার করে পুলিশ।

পরে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা।
আদালতের পাবলিক প্রসিউকিটর (পিপি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় ১৯ জন রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের পর বিচারক আজ এ রায় প্রদান করেন।জানা গেছে দন্ডপ্রাপ্ত মফিদুল পলাতক রয়েছে বাকী দুজন জেল হাজতে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com