শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

পূর্ব শত্রুতার জের ধরে লক্ষ্মীপুরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত!

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০, ১১.২৪ এএম
  • ৬৯৬ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরে পূর্বশত্রুতার জের ধরে স্বামী ও স্ত্রী দুই জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার ঘটনাটি ঘটেছে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানা ১৩ নং দিঘলি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছোটনের দোকানের সামনে।
ঘটনার বিস্তারিত জানা গেছে আব্দুল খালেক তার স্ত্রী সন্তান নিয়ে একই এলাকার শাহজাহান হাওলাদারের বাড়িতে কেয়ারটেকার হিসেবে বসবাস করে আসছিল। নারকেল পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে একই এলাকার আব্দুর রহিমের ছেলে কাউসার আলম (২৪),মোঃ কামাল (২৮),জামাল (৩০),আব্দুর রহিমের স্ত্রী কুসুৃম(৪৫), রিপনের স্ত্রী নাসিমা (৩০),করিমের ছেলে নাঈম, হজি মিয়ার ছেলে আব্দুর রহিম পূর্ব পরিকল্পিতভাবে ছোটনের দোকানের সামনে আব্দুল খালেক ও নয়ন বেগমকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তাদের চিৎকারে আব্দুল খালেকের ছেলে কাউসার, রিশাত, মমিন, কবির,মোহাম্মদ সেলিম ও শাহজাহান হাওলাদার এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে ফারুক জানায়।
শেষে তাদের চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
এই নিয়ে আহত নয়ন বেগমের ভাই ফারুক বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। [যার নং ২৫৫(৩)১]
এই বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিম উদ্দিনের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান- মারামারিকে কেন্দ্র করে থানায় এজাহার দায়ের করা হয়েছে। এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com