শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নওগাঁয় র‌্যাবের অভিযানে বিভিন্ন শ্রেণি পেশার-২৭জন আটক

  • আপডেট সময় সোমবার, ৩১ আগস্ট, ২০২০, ৮.৪৪ পিএম
  • ৭১০ বার পড়া হয়েছে
মোঃ সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে অভিযান চালিয়ে র‌্যাব মাদক সেবনের দায়ে দুই দফায় বিভিন্ন শ্রেণিপেশার মোট ২৭ জনকে আটক করেছে। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ বিপিএম (সেবা) জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি অভিযানিক দল রবিরার বিকেলে উপজেলা সদরের অদূরে আত্রাই নদীর অঞ্জনীতলা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন।
সেখানে একটি নৌকার উপর তাস দিয়ে জুয়া খেলার সময় ২০জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১বোতল বিদেশী মদ ও ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলেও তিনি জানান। আটককৃতরা জেলার মান্দা উপজেলার বিভিন্ন সমভ্রান্ত পরিবারের সন্তান। কেউ ছাত্র, কেউ চাকরিজীবী, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ।
তারা মহাদেবপুরে নৌকা নিয়ে পিকনিকে এসেছিলেন বলে জানা গেছে। এছাড়া সন্ধ্যায় র‌্যাব মহাদেবপুর উপজেলা সদরের ফাজিলপুর সানাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে ৭জনকে আটক করে। গভীর রাতে আটক ২৭জনকে মহাদেবপুর থানায় সোপর্দ করা হয়। মহাদেবপুর থানার ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) সিদ্দিকুর রহমান জানান, এ ব্যাপারে র‌্যাব থানায় পৃথক মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com