স্টাফ রিপোর্টার।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের গরুস্থান পাড়ার ৭ ওয়ার্ডের নুরুজ্জামানের স্ত্রী মোছাঃ মুন আক্তার নামে এক মহিলা কে গত ২৭ শে আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় খোলা জানালার পাশে বসে টিভি দেখছিলেন সে সময় জানালার বাইরে থেকে এক দল সন্ত্রাসী এসে হঠাৎ ছুরি দিয়ে ঘারে টান মেরে আহত করে। সে সময় মুন আক্তারের চিৎকারে পার্শ্ববতী লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে মুন আক্তার ও নুরবানু সাংবাদিক কে জানান। মুন আক্তার রক্তাক্ত গুরুতর ও আশঙ্কা জনক হলে রাত ৮.২০ মিনিটে চিকিৎসার জন্য পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ বিষয়ে মুন আক্তার বলেন আমি গরমের কারনে জানলার পাশে বশে টিভি দেখছিলাম।হঠাৎ আমাকে সন্ত্রাসীরা আমার ঘারে ছুরি দিয়ে টান মারলে ঘার কেটে যায় ঘারে চারটি সেলাই করা হয় বর্তমানে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।স্বাভাবিক সুস্থ হলে মামলা করবেন বলে জানিয়েছেন