শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

লক্ষ্মীপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে বিধবাকে পিটিয়ে রক্তাক্ত জখম

  • আপডেট সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২০, ১.১০ পিএম
  • ৭৩৩ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জের ধরে ঘরের সিঁধ কেটে ঢুকে এক বিধবাকে ধর্ষণে ব্যর্থ হয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে দুর্বৃত্তরা পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে সদর উপজেলার ২ নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জলিল হাজি বেপারি বাড়ির মৃত বাবুলের স্ত্রী রেনু বেগম (৩৫) কে জায়গা জমি বিষয়ক পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার রাত তিনটার দিকে একই বাড়ির শাহাবুদ্দিনের ছেলে সোহাগ ও তার সাঙ্গোপাঙ্গ নিয়ে ঘরে সিঁধ কেটে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে সোহাগ বিধবার রেনু বেগমকে পিটিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। সোহাগ ও তার সাঙ্গপাঙ্গরা এ সময় আট আনা ওজনের সোনার চেইন, কানের দুল ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায় বলে রেনু বেগম জানান। এ বিষয়ে সফিক উল্যাহ বলেন চিৎকার শুনে আমরা এসে দেখি সোহাগ ও তার সাঙ্গপাঙ্গরা দৌড়ে পালিয়ে যায়। পরে দেখি ঘরের সিঁধ কেটে ঢুকেছে তারা। ধর্ষণ করতে ব্যর্থ হয়ে মারাত্মক ভাবে পিটিয়েছে রেনু বেগমকে। স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়েছেন বলেও তিনি জানান। বিধবা রেনু বেগম এর মেয়ে ফাহিমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন -‘আমরা ঘুমিয়ে ছিলাম, হঠাৎ আমার আম্মুর চিৎকার শুনে জেগে দেখি সোহাগ ও তার সাথে কয়েকজন লোক আম্মুর সাথে ধস্তাধস্তি করে, পিটায়। এ আগেই তারা গলার চেইন, কানের দুল নিয়ে যায়। আমরা চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এলে তারা দৌড়ে পালিয়ে যায়।’ স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর শাহ আলম বলেন- ‘আমি ঘটনাটি শুনেছি, আহত রেনু বেগমকে চিকিৎসা নিতে পরামর্শ দিয়েছি, পরে বিষয়টি মিটমাট করা হবে।’ সদর মডেল থানার ওসি একেএম আজিজুর রহমান বলেন -‘এখনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানান রেনু বেগম এর বোন মাহমুদা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com