শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

লক্ষ্মীপুরে নেশার টাকার জন্য মাকে গলা কেটে হত্যা করে ছেলে!

  • আপডেট সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২০, ১.০৮ পিএম
  • ৬৯৩ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ,জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ধারালো দা দিয়ে মাকে জবাই করে হত্যা করেছে পাষন্ড ছেলে। শুক্রবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালীয়া গ্রামে সর্দরবাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত শেফালী বেগম (৬০) ঐ গ্রামের হোসেন আলীর স্ত্রী। এলাকাবাসীরা ঘাতক জাফর হোসেন (২৬) কে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহত শেফালী বেগমের বড় ছেলে মোঃ জসিম উদ্দিন জানান, গত কয়েক মাস ধরে জাফর বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে মাদক সেবন করে অনেক টাকা ঋণ করেছে। এই টাকার জন্য বিভিন্ন সময়ে তার মায়ের কাছে অর্থ দাবি করে আসছে এবং খারাপ আচরণ করে। শুক্রবার সকালে মায়ের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে তার মাকে বিছানায় ফেলে ধারালো দা দিয়ে গলাকেটে হত্যা করে। ঘটনার সময় প্রতিবেশীরা ছুটে এসে তাকে আটক করে পুলিশকে ফোন দেয়। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর কাছ থেকে নরপিচাশ জাফরকে তাদের হেফাজতে নেয়। একই সাথে পুলিশ শেফালী বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদনন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, আটক জাফরের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হবে। ছেলের মাদক সেবনের বিরোধের কারণে হত্যাকান্ড হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com