শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

রুহিয়া ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর গ্রামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০, ৭.৩১ পিএম
  • ৬৯৬ বার পড়া হয়েছে

 

মোঃ মনসুর আলী,(রুহিয়া)ঠাকুরগাঁও প্রতিনিধিঃ- ঠাকুরগাঁও‌ সদর উপজেলায় রুহিয়া থানাধীন ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর গ্রামের আনোয়ার হোসেন (৩০) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। আনোয়ার হোসেন মাধবপুর গ্রামের মো: আনিসুল রহমানের ছেলে।

এলাকাবাসী জানায়, সোমবার ২৪ আগস্ট দুপুরের দিকে আনোয়ার হোসেন নিজ বসত ঘরে গলায় দড়ি পেচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ সোমবার রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠায়। মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিমান্ত কুমার নির্মল।

রুহিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হালিম জানান, মৃত ব্যক্তির গলায় আঁচড়ের চিহ্ন রয়েছে। সোমবার ২৪ আগস্ট রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠিয়েছে রুহিয়া থানা পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com