শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বৃটিশ টাকা, পাকিস্তান মুদ্রা ও ১৯৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট সময় রবিবার, ২৩ আগস্ট, ২০২০, ৩.১১ পিএম
  • ৭০৯ বার পড়া হয়েছে
সোহেল রানা,জেলা প্রতিনিধি,নওগাঁঃ নওগাঁর সাপাহারে প্রাক বৃটিশ আমলের মুদ্রা ১টি, বৃটিশ আমলের মুদ্রা ১টি, পাকিস্তান আমলের মুদ্রা ১টি এবং ১৯৪ বোতল ফেন্সিডিলসহ সেলিম (২০) নামে একজন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৫।
রবিবার (২৩ আগষ্ট) রাত ১টায় সাপাহার উপজেলার খঞ্জনপুর এলাকায় অভিযান পরিচালনা করে এসব আটক করা হয়। আটক সেলিম খঞ্জনপুর গ্ৰামের লুতফর রহমানের ছেলে।
রবিবার (২৩ আগষ্ট) বেলা ১১টায় জয়পুরহাট র‌্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের আভিযানিক দলের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবার নেতৃত্বে রবিবার রাত ১টায়  সাপাহার উপজেলার খঞ্জনপুর এলাকায় অভিযান পরিচালনা করে প্রাক বৃটিশ আমলের একটি মুদ্রা য়ার মূল্য ৫০ লাখ টাকা, বৃটিশ আমলের মুদ্রা ১টি তার মূল্য ৩৫ লাখ ৫০ হাজার টাকা,পাকিস্তান আমলের ১টি মুদ্রা য়ার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা এবং ফেন্সিডিল ১৯৪ বোতল তার বিক্রয় মূল্য ৩ হাজার ৪০০ টাকা, মোবাইল ১টি, সীম কার্ড ২টি, মেমোরী কার্ড ১টিসহ সেলিমকে হাতেনাতে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে নওগাঁ জেলাসহ আশপাশ এলাকার মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
তার বিরুদ্ধে সাপাহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পুরাকীর্তি আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com