শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বরগুনার তালতলী মসজিদের মাইকের শব্দে ঘুম নষ্ট ইমাম কে পেটালেন যুবক

  • আপডেট সময় রবিবার, ২৩ আগস্ট, ২০২০, ৩.০৪ পিএম
  • ৬৮৯ বার পড়া হয়েছে

মসজিদের মাইকের শব্দে ঘুম নষ্ট ইমাম কে পেটালেন যুবক বাচ্চাদের কুরআন শরীফ পড়াতে মাইক দিয়ে মসজিদে ডাকলে ঘুম নষ্ট হওয়ায় ইমাম কে মারধর করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গত ১৬ আগস্ট রবিবার সকাল ৬ টার সময় এমন মর্মান্তিক ঘটনা ঘটে বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়ীয়া ইউনিয়নের বেহেলা গ্রামে। জানাগেছে উপজেলার বেহেলায় মুলাম জামে মসজিদে নিয়মিত কুরআন শিক্ষা দেন ঈমাম (শারীরিক প্রতিবন্ধী) মো. সিদ্দিকুর রহমান।

প্রতিদিনের মতো ফজর নামাজ বাদ শিক্ষার্থীদের মাইকে ডাকায় মসজিদের ভিতরে ঢুকে মারধর ও লাঠিপেটা করে যুবক মো.হাফিজুল হক। মো.হাফিজুল হক তালতলী উপজেলার কড়ইবাড়ীয়ার বেহালা গ্রামের আব্দুল খালেক ফকিরের পুত্র।

ছোট বাচ্চাদের কোরআন শরীফ পড়ানোর জন্য মাইকের ডাকে ঘুম নষ্ট হওয়ার কারনে মসজিদের ভিতরে ঢুকে ইমামকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে এবং তাকে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে বলে জানান ভুক্তভোগী।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় যুবকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com