শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

গাজীপুরে দাম্পত্য কলহের জেরে এসিড নিক্ষেপ স্বামী আটক

  • আপডেট সময় শনিবার, ২২ আগস্ট, ২০২০, ১০.৪৭ পিএম
  • ৭১৪ বার পড়া হয়েছে

গাজীপুরে দাম্পত্য কলহের জেরে এসিড নিক্ষেপ করে ঘুমন্ত এক পোশাককর্মীর শরীর ঝলসে দিয়েছেন তাঁর স্বামী। এ ঘটনায় পুলিশ ওই পোশাককর্মীর স্বামীকে আটক করেছে।

আটক ব্যক্তির নাম আবদুল আলিম (৩০)। তাঁর বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরদুবালী গ্রামে।

কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাইকেল বণিক স্থানীয়রা জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল নওয়াব আলী মার্কেট এলাকায় অবস্থিত আমিরের বাড়িতে স্ত্রী ডালিমা খাতুন (২৫) ও একমাত্র সন্তান আঁখি খাতুনকে (৪) নিয়ে ভাড়া থাকেন আবদুল আলিম। এ দম্পতি স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন। পারিবারিক নানা বিষয়াদি নিয়ে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। শুক্রবার রাতেও আলিম ও ডালিমার মধ্যে বাকবিতণ্ডা হয়।

এর জের ধরে মধ্যরাতে আলিম তাঁর ঘুমন্ত স্ত্রীর শরীরে এসিড ছুড়ে মারে। এতে ডালিমার বাঁ কাঁধ ও পিঠসহ শরীরের বিভিন্নস্থান দ্বগ্ধ হয়। স্থানীয়রা দ্বগ্ধ ডালিমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবদুল আলিমকে আটক করে। ডালিমা সিরাজগঞ্জের চরদুবালী গ্রামের সালাম প্রমাণিকের মেয়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com