শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বিয়ের আশ্বাস দিয়ে তরুণীকে ধর্ষণ করেছে প্রেমিক

  • আপডেট সময় শনিবার, ২২ আগস্ট, ২০২০, ১২.৫৫ এএম
  • ৩৫৪ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের পরে বিয়ের আশ্বাস দিয়ে আইনজীবীর কামরায় ডেকে এনে মুহুরীর সহায়তায় এক তরুণীকে ধর্ষণ করেছে তারই প্রেমিক।

ভুক্তভোগী তরুণী বাদ হয়ে গত বৃহস্পতিবার রাতে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় শুক্রবার চাঁদপুর জেলার হাইমচর থানার চর ভৈরবী গ্রামের কালু সৈয়ালের পুত্র প্রেমিক দিদার (২২) ও ফতুল্লা থানার কায়েমপুরের মৃত শরীফ সরদারের পুত্র আইনজীবীর সহকারী (মুহুরী) মুন্নাকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ১৫ আগস্ট দুপুর একটায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের পেছনে এসএম করিম ভবনের দ্বিতীয় তলায় আইনজীবী কেফায়েত উল্লাহর কামরায় এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) শফিক জানান, তল্লা বড় মসজিদ এলাকায় বসবাসকারী তরুণীর সাথে ধর্ষক দিদারের ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব হয়। এর সূত্র ধরে তারা ম্যাসেঞ্জারে চ্যাটিংসহ মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ করতো। গত ১৫ আগস্ট দিদার মোবাইল ফোনের মাধ্যমে তরুণীকে আইনজীবী কেফায়েত উল্লাহর কামরায় ডেকে এনে মুন্নার সহোযোগিতায় ধর্ষণ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে জানান তিনি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, আইনজীবীর সহকারীর সহায়তায় আইনজীবীর কামরায় ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আইনজীবীর সহকারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে আইনজীবী কেফায়েত উল্লাহ মুঠোফোনে বলেন, গ্রেপ্তার হওয়া মুন্না তার সহোযোগী হিসেবে কাজ করলেও এ ঘটনার সম্পর্কে তিনি কিছুই জানেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com