বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আধুনিক প্রযুক্তি মাধ্যমে রুগ্ন শিল্প কারখানাগুলোকে পুনরায় চালুর পরিকল্পনা করছে সরকার :প্রধানমন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯, ৯.০৮ পিএম
  • ৪৯৮ বার পড়া হয়েছে
ফাইল ছবি

প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের রুগ্ন শিল্প কারখানাগুলোকে পুনরায় চালুর পরিকল্পনা করছে।
তিনি বলেন, ‘ইতোমধ্যেই আমরা কিছু কিছু পদক্ষেপ নিতে যাচ্ছি। কিছু কিছু শিল্প রয়েছে সেগুলো এত পুরনো সে সব রুগ্ন শিল্পকে শতচেষ্টা করেও আর চালু করা যাচ্ছে না। কাজেই সেগুলোর জন্য কিছু বিকল্প ব্যবস্থা আমাদের নিতে হচ্ছে।
‘তাছাড়া, অনেক শিল্প কারখানা আছে যেখানে পর্যাপ্ত জায়গা রয়েছে। সে সব জায়গায় এসব শিল্পের সঙ্গে যদি আমরা নতুন নতুন শিল্প স্থাপন করতে পারি বা বিনিয়োগ করতে পারি, তাহলে কিন্তু সেগুলো চালু হতে পারে,’যোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা আজ একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের সম্পূরক প্রশ্নের উত্তরে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এসব শিল্প প্রতিষ্ঠান চালুর ফলে অনেক কর্মসংস্থ’ানের সৃষ্টি হতে পারে এবং অনেক নতুন উদ্যোক্তাও আমরা তৈরী করতে পারি। কাজেই এসব রুগ্ন শিল্পগুলোকে কিভাবে যথাযথভাবে আবার বিকল্প ব্যবস্থা নিয়ে কার্যকর করা যায় সে বিষয়টা আমরা বিবেচনা করছি এবং এ বিষয়ে আমরা আলোচনা করছি।
যেখানে বেশি জায়গা রয়েছে সেখানে যেহেতু এখন যন্ত্রপাতি সব আধুনিক এবং আকারে ছোট। তাই এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাঁর সরকার নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় প্রযুক্তিকে মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার জন্য দেশব্যাপী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং কারিগরি শিক্ষার ক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগের উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খানের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন,বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য যা যা করণীয় তার সরকার করে যাচ্ছে এবং করে যাবে এবং প্রয়োজনে বাবার মত জীবন দিয়ে যেতেও তিনি কুন্ঠিত হবেন না।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বলতে পারি আমার জীবনটাকে উৎসর্গ করেছি বাংলাদেশের জনগণের জন্য। বাংলাদেশের মানুষের কল্যাণে যা যা প্রয়োজন তার সবই আমি করবো। প্রয়োজনে আমার জীবনও যদি দিতে হয় বাবার মতো, তাও আমি দিয়ে যাব।
তিনি বলেন, এমন একট সময় ছিল যে, এদেশের মানুষ একবেলা খেতে পেত না। খুব আগের কথা নয়, এই ১০/১১ বছর আগের কথা- তখন দেশের অবস্থাটা কি ছিল একবার চিন্তা করেন। অন্তত এখন আর সেই অবস্থাটা নাই।
তিনি এ সময় আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁর ২৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম এবং ৭টি নতুন বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনকালে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়ে একজন গ্রাম্য মহিলার স্বনির্ভর হয়ে ওঠার উদাহারণ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘এদের মধ্যে একটি উপজেলা একেবারে দুর্গম এলাকা। সেখানে এক বোন বললেন তিনি তার গ্রামে বিউটিফিকেশনের কাজ করেন। বিদ্যুৎ পাওয়ার কারণে এই কাজ আরও সহজ হবে।
সরকার প্রধান বলেন, ‘গত এক দশকে মানুষের অবস্থার এমন পরিবর্তন ঘটেছে যে, এখন একটি ইউনিয়ন পর্যায়েও বিউটিফিকেশনের কাজ হয়। নিজে খাওয়ার জন্য একটি মেয়ে কাজ করছে। শুনতেই ভালো লাগে যে, আমাদের পদক্ষেপের সুফলটা যে গ্রামগঞ্জে পৌঁছে গেছে, সেটাই সব থেকে বড় কথা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com