শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

কুমিল্লায় গণপরিবহনে চাঁদাবাজীর দায়ে ৩ চাঁদাবাজ গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২০, ৫.৩৯ পিএম
  • ৩৪০ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি:কুমিল্লা র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ১৮ আগস্ট ২০২০ ইং তারিখ বিকাল বেলায় জেলার কোতয়ালি থানাধীন পালপাড়া ব্রীজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনাকালে, ৩ চাঁদাবাজ সদস্যকে হাতে নাতে আটক করেন র‌্যাব। র‌্যাব সৃত্রে জানা যায় নানাবিধ ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজরা ভূয়া রশিদের মাধ্যমে বিভিন্ন গণপরিবহনে দীর্ঘদিন ধরে চাঁদাবাজী করে আসছিল।

আটককৃতরা হলো ১। কুমিল্লা জেলার কোতয়ালি থানার আড়াইওড়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া (৩১), ২। কুমিল্লা জেলার কোতয়ালি থানার শাসনগাছা (উত্তরপাড়া) গ্রামের মোঃ দৌলত মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া (৪০), ৩। কুমিল্লা জেলার কোতয়ালি থানার শাসনগাছা (মধ্যপাড়া) গ্রামের মোঃ আইয়ুব আলীর ছেলে মোঃ শহিদ (৪৩)। এ সময় তাদের নিকট হতে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ের নগদ ১৬,১৩০/- (ষোল হাজার একশত ত্রিশ) টাকা এবং চাঁদা আদায়ের ভূয়া রশিদ ২৫ টি এবং ০৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন পালপাড়া ব্রীজ ও এর আশপাশের বিভিন্ন রোডে ট্রাক, অটোরিক্সা (সিএনজি), লরি, নছিমন ইত্যাদি পরিবহনের ড্রাইভার, হেলপারদের নিকট হতে গুরুতর আঘাত ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে ভূয়া রশিদের মাধ্যমে বলপূর্বক টাকা গ্রহণ করে আসছিল বলে স্বীকার করে। র‌্যাব জানান গণপরিবহনে চাঁদাবাজী বন্ধ করতে র‌্যাবের ওই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com