শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল!

হত্যাকান্ডের ২০ বছর পেরিয়ে গেলেও এখনো বিচার পায়নি তাঁর পরিবার

  • আপডেট সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২০, ৫.০১ পিএম
  • ৩৩২ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁঃ ২০০০ সালে ১৮ আগষ্ট খাস জমি দখলকে কেন্দ্র করে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর আদিবাসী পল্লীতে প্রকাশ্য দিবালোকে বলিহার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হাতেম আলী ও শীতেষ ভট্টাচার্য গদাইয়ের ভাড়াটে লাঠিয়াল বাহিনী আদিবাসী নেতা আলফ্রেড সরেনকে কুপিয়ে নৃসংশভাবে হত্যা করে।
ওই সময় সন্ত্রাসীরা ব্যাপক তান্ডব চালিয়ে আদিবাসী পল্লীর ১১টি পরিবারের বাড়িঘর ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ করাসহ তারা এক শিশুকে পুকুরে ছুড়ে ফেলে। তাদের হামলায় আদিবাসী মহিলা-শিশুসহ প্রায় ৩০ জন মারাত্মক আহত হয়। ওই সন্ত্রাসী ঘটনার পর নিরপত্তার জন্য সেখানে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়। পরে তা গুটিয়ে নেয়া হয়েছে।
আপস
হত্যাকান্ডের ২০ বছর পেরিয়ে গেলেও এখনো বিচার পায়নি তাঁর পরিবার। চরম নিরাপত্তহীনতায় ভুগছেন সেখানে বসবাসরত আদিবাসীরা। তাদেরকে দেয়া হচ্ছে প্রতিনিয়তয় হুমকি ধামকি।
প্রকাশ্য দিবালোকে আলফ্রেড সরেনকে কুপিয়ে নৃসংশভাবে হত্যা করার পরও দীর্ঘ ২০ বছর পেরিয়ে গেলেও তার হত্যার বিচার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর স্বজনরা। অসহায় এ পরিবার বিচারের আশায় দীর্ঘদিন ঘুরেছেন আইনের দ্বারে দ্বারে। দ্রুত এ হত্যার বিচার চান তারা।
এ মামলার বাদী পক্ষের আইনজীবী বলেন বর্তমানে আলফ্রেড সরেন হত্যা মামলাটি অ্যাপিলেড ডিভিশন শুনানী অন্তে পূর্নাঙ্গ শুনানীর জন্য হাইকোর্ট ডিভিশনে প্রেরন করেছে। রিটগুলো শুনানীর অপেক্ষায় থাকায় নি¤œ আদালতে সাক্ষ্য গ্রহণসহ অন্যান্য কার্যক্রম বন্ধ রয়েছে।
আদিবাসী নেতারা বলছেন সারা দেশে আদিবাসীদের উপর নির্যাতন নিপীরণ অব্যাহত রয়েছে। আর বর্তমান সরকার কথা দিলেও আদিবাসীদের স্বার্থ রক্ষায় উদাসীন। তবে আদিবাসীদের স্বার্থ রক্ষায় আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান এই নেতা।
আজ (১৮ আগষ্ট) নিহত আদিবাসী নেতা আলফ্রেড সরেনের ২০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও বিক্ষোভ প্রদর্শনের পাশপাশি ভীমপুরে আলফ্রেড সরেনের সমাধীতে শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com