শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

আজ থেকে আরো ১৩টি ট্রেন চলাচল শুরু হয়েছে

  • আপডেট সময় রবিবার, ১৬ আগস্ট, ২০২০, ৪.৩১ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে

করোনাভাইরাসজনিত পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশের বিভিন্ন রুটে আজ রোববার থেকে আরো ১৩টি ট্রেন চলাচল শুরু হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন রুটে এই ১৩টি যাত্রীবাহী ট্রেন আসা-যাওয়া শুরু করেছে।

এসব ট্রেন চলাচলের বিষয়ে খোঁজখবর নিতে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘কালোবাজারি বন্ধের জন্যই আমরা ট্রেনের টিকেট অনলাইনে বিক্রির উদ্যোগ নিয়েছি। এতে আমরা সফলও হয়েছি।

মন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দিই আমরা। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় গত ৩১ মে প্রথম দফায় আটটি রুটে আন্তনগর ট্রেন চালু করি। গত ৩ জুন দ্বিতীয় দফায় আরো ১১ রুটে ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়। আজ আরো ১২টি রুটে আন্তনগর ও একটি রুটে কমিউটার ট্রেনসহ মোট ১৩টি ট্রেন নতুন করে চলাচল শুরু করেছে। এখন সব মিলিয়ে ৩০টি ট্রেন আসা-যাওয়া করছে।’

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আন্তনগর ট্রেনের টিকেট আগের মতো অনলাইনে ও মোবাইল অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে। যাত্রার দিনসহ পাঁচ দিন পূর্বে আন্তনগর ট্রেনগুলোর অগ্রিম টিকেট ইস্যু করা যাবে।

আজ রোববার থেকে যে ১৩টি আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে, সেগুলো হলো—পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটে একতা এক্সপ্রেস, খুলনা-ঢাকা-খুলনা রুটে সুন্দরবন এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে পদ্মা এক্সপ্রেস, ঢাকা-সিলেট-ঢাকা রুটে পারাবত এক্সপ্রেস, ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা রুটে হাওড়া এক্সপ্রেস, ঢাকা-তারাকান্দি-ঢাকা রুটে অগ্নিবীণা এক্সপ্রেস, রাজশাহী-চিলাহাটী-রাজশাহী রুটে তিতুমীর এক্সপ্রেস, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে মহানগর এক্সপ্রেস, চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে বিজয় এক্সপ্রেস, ঢাকা-নোয়াখালী-ঢাকা রুটে উপকূল এক্সপ্রেস, খুলনা-চিলাহাটি-খুলনা রুটে সীমান্ত এক্সপ্রেস, গোবরা-রাজশাহী-গোবরা রুটে টঙ্গীপাড়া এক্সপ্রেস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com