শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে : সেতুমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ১৫ আগস্ট, ২০২০, ৪.২০ পিএম
  • ৭০৫ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদ্বন্ড কার্যকর করার রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকান্ডের পলাতক পাঁচ খুনিকে দেশে ফেরাতে রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে সরকার।’
তিনি বলেন, পরাজিত শক্তি যখন নিজেরা দমাতে পারেনি, শত চেষ্টাতেও যারা পরাস্ত হয়েছিলো স্বাধীন বাংলার প্রাণ প্রাচুর্যের কাছে। তখনই তারা প্রগতির পথ রুদ্ধ করতে ইতিহাসের সেই ঘৃণ্য কালো অধ্যায় রচনা করেন জাতির পিতাকে সপরিবারে হত্যা করে।
ওবায়দুল কাদের বলেন, মুক্তিকামী বাঙালির সেই পুরনো ক্ষত জাগ্রত হবার দিন ১৫ আগস্ট। ভারাক্রান্ত এই দিবসের শুরুতেই ষ্রদ্ধায় স্মরণ করা হয় অবিসংবাদিত এই নেতাকে।
তিনি বলেন, জাতীয় শোক দিবসে যারা জন্মদিন পালন করতো, সেটি এবার না করে কেক কাটার সংস্কৃতি থেকে বেরিয়ে আসায় জনগণ স্বস্তি পেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com