এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লা দেবীদ্বার প্রশাসনের উদ্যোগে সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মধ্যে দিয়ে পালন কারা হল ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাতবার্ষিকী। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান’র সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার’র একেএম মোহাম্মদ আলী জিন্নাহ’র সন্ঝালনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ নির্বাচনী সংসদ সদস্য আলহাজ্ব রাজী মোহাম্মদ ফখরুল(এমপি) বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, দিবসটির গুরুত্ব তুল ধরে স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা

ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, থানা অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আনোয়ার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ আহমেদ কবির, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সভাপতি বাহা উদ্দীন বাহার, মহিলা আওয়ামীলীগের সভাপতি শিরিন সুলতানা, জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জাম মাস্টার,যুগ্ন সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমান ভূইয়া, ছাত্রলীগ নেতা প্রভাষক শামীমসহ আরোও অনেকে।