শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

রুহিয়ায় বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • আপডেট সময় শনিবার, ১৫ আগস্ট, ২০২০, ৩.৪৩ পিএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

মনসুর আলী, রুহিয়া-ঠাকুরগাঁওঃ রুহিয়ায় বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন হয়েছে। ১৪ আগষ্ট শুক্রবার সকাল ১০ টায় রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা কলেজে নামাজে জানাযা শেষে পার্শ্ববর্তী গোরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়। গত ১৩ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে রুহিয়া মধুপুরের নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ০২ স্ত্রী, ০২ কন্যা ও ০২ পুত্র সন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি, ঠাকুরগাঁও জেলা বি.এন.পির সভাপতি সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথি সেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, রুহিয়া থানা বি.এন.পির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক, রুহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, সাধারণ সম্পাদক দুলাল রব্বানী, রুহিয়া ইউনিয়ন বি.এন.পির সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, রুহিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোস্তফা, রুহিয়া থানা প্রোস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম।রুহিয়া সমন্বিত প্রেস ক্লাবের আহ্বায়ক মোঃআহসান হাবীব,যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com