মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তালতলী উপজেলা প্রকাশনের পক্ষে থেকে বৃক্ষ রোপন কর্মসূচী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা হল রুমে এ উদ্বোধন করা হয়।
বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধনের পূর্বে তালতলী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল বিভাগীয় কমিশনার অমিত সরকারের সাথে উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। ভিডিও কনফারেন্সের পরে উপজেলা পরিষদ চত্তরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫০০শত ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন কর্মসূচী উদ্বোধন করেন।
উজালা নির্বাহি অফিসার আসাদুজ্জামান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে ৫০০ বনাজি গাছ ও আগস্ট মাস ব্যাপি ১০ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মো. আসাদুজ্জামান উপজেলা চেয়ারম্যান রেজাউল কবির জোমাদ্দার, সহকারী ভূমি কমিশনার সেলিম মিয়াসহ
বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।