শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কনপাড়া হতে সিংগারোলের রাস্তা দিয়ে যাতায়াত বিছিন্ন-দেখার কেউ নেই

  • আপডেট সময় শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০, ৩.০৪ পিএম
  • ২৫২ বার পড়া হয়েছে

গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৮ নং দৌলতপুর ইউপির কনপাড়া মোর হতে পশ্চিমে সিন্ধুল্যা গ্রামের উপর দিয়ে সিংগারোল যাওয়ার রাস্তাটি তিন মাস ধরে যাতায়াতের জন্য যোগাযোগ বিছিন্ন হয়ে রয়েছে।সেই রাস্তার বুড়াবিল ব্রীজের পূর্ব দিকে ঘন বর্ষার কারনে রাস্তা ডুবে গেলে রাস্তা ভেঙে পানিতে ভেসে যায় ফলে সাইকেল, মোটরসাইকেল, ভ্যান,রিক্সা,অটোচার্জার,ট্রাক,টলি সহ পথচারীদের যাতায়াতের যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে।

দীর্ঘ দিন ধরে যাতায়াতের চরম অসুবিধার মধ্যে দিনাতিপাত করছেন ঐ এলাকার মানুষ। এ বিষয়ে সিংগারোল গ্রামের রঞ্জিত চন্দ্র রায়ের সাথে কথা হলে তিনি বলেন,আমরা এ রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছিনা দীর্ঘ তিন মাস ধরে।এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু কার্তিক চন্দ্র রায় চেয়ারম্যান হওয়ার পরে এ রাস্তায় কোন দিন আসেননি।দীর্ঘ তিন রাস্তা ভেঙে রইলেও এখনো কোন যোগাযোগর জন্য রাস্তা ভাঙনের ব্যাবস্থা না হওয়ায় আমরা চলচলে চরম দূর্ভোগে রয়েছি।

রঞ্জিত আরো বলেন আমার এই রাস্তা ভাঙন বেধে দেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।এবং ঠাকুরগাঁও- আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ জাহিদুর রহমান জাহিদের প্রতি আকুল আবেদন জানান এমপি সাহেব যেন এ রাস্তাটির পাকাকরণ করে দেন। এছাড়া ও আজিমউদ্দিন নামে এক ব্যাক্তি বলেন সব রাস্তা পাকা হয় হেডিং বম হয় কিন্তু আমাদের এ রাস্তাটি চলাচলের আযোগ্য হয়ে পড়ে বর্ষা এলে তবু্ও এ রাস্তা পাকাও হয়না হেডিং বম ও হয়না।

এ বিষয়ে ঐ এলাকার জনগণ ও সুশীল সমাজের ব্যাক্তি বর্গ দ্রুত রাস্তা সংস্কারের জন্য পাকা করনের জন্য কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com