শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

তালতলীতে মটর সাইকেল ও রড বোঝাই টমটম সংঘর্ষে আহত দুই

  • আপডেট সময় শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০, ২.৩৮ পিএম
  • ২৯৯ বার পড়া হয়েছে

মোঃইমরান হোসাইন,তালতলী (বরগুনা) প্রতিনিধি বরগুনার তালতলীতে মটর সাইকেল ও রড বোঝাই টমটম মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ১৩ অগাস্ট দুপুর ২ টার দিকে আমতলী- তালতলী মাহা সড়কের তালতলী উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, আমতলী থেকে ছেড়ে আসা রড বোঝাই একটি টমটম তালতলী উপজেলা পরিষদের সামনে মোচড় ঘুরতে একটি মটর সাইকেল টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘট্নাস্থলেই মটর সাইকেলের যাত্রী দুইজন গুরতর আহত হয় ।

তাদের মুমূর্ষু অবস্থায় তালতলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আহত দুজন হলেন সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা গ্রামের লাল মিয়ার পুত্র মোঃ সুমন (৩০) এবং শারিক খালি ইউনিয়নের নলবুনিয়া এলাকার মোঃ বিল্লাল মিয়ার স্ত্রী মানসুরা বেগম (৪৫) তালতলী হাসপাতালের চিকিৎসক ডাঃ সুমন বিশ্বাস জানান, মানসুরা বেগমের ডান হাতের একটি আঙুল পড়ে গেছে।

এবং সুমনের মাথায় রডের আঘাত লেগেছে। আহত দুজনের অবস্থায় আশংকা জনক। তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ইব্রাহিম মিয়া বলেন মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রড বোঝাই টমটমে গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

পরে আমরা উদ্ধার করে তালতলী হাসপাতালে নিয়ে যাই। এ বিষয় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনা স্থানে পুলিশ গিয়ে, রড বোঝাই টমটম গাড়ি ড্রাইভার সহ থানায় নিয়ে আসা হয়েছে। এবং আহতদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com