মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

শোক দিবসের তিন কাহিনিচিত্র

  • আপডেট সময় শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০, ২.২৩ পিএম
  • ৭৬৭ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নির্মিত হয়েছে তিনটি কাহিনিচিত্র ‘পচাত্তরের লালু’, ‘প্রতিরোধ যুদ্ধে দুই বীর’ ও ‘রক্তাক্ত আগস্ট’। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা সহিদ রাহমানের ‘মহামানবের দেশে’ গ্রন্থ থেকে গল্প তিনটি নেওয়া হয়েছে। নতুন কাহিনিচিত্র তিনটি নির্মিত হয়েছে বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধমূলক তিন ঘটনা নিয়ে। ১৪ আগস্ট রাত ৯টা ৩০ মিনিটে একুশে টিভিতে প্রচার হবে ‘পচাত্তরের লালু’।

সাইয়েদ আহমাদের চিত্রনাট্যে কাহিনীচিত্রটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করায় ইছাপুর গ্রামের কিশোর লালু, সুরুজ কমান্ডার ও হারিছ মাস্টারের করুণ পরিণতি দেখা যাবে এতে। ১৫ আগস্ট সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে ‘প্রতিরোধ যুদ্ধে দুই বীর’।

পান্থ শাহ্রিয়ারের চিত্রনাট্য ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় এটি তৈরি হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ভোরে একটি বেতার বার্তায় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার কথা শুনে থমকে যায় সারা দেশ। বিভিন্ন এলাকায় খুনিদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ শুরু হয়। চুপ থাকতে পারেননা চট্টগ্রামের মৌলভী সৈয়দ আর বগুড়ার আব্দুল খালেক খসরুসহ আরও কিছু তরুণ।

তারা বন্দি হন, অত্যাচার শুরু হয়। ঘাতকদল জানতে চায়, কে এই বীরদের মদতদাতা। মৃত্যু অবধারিত জেনেও মুখ বন্ধ রাখেন সাবই। কারন তারা চেয়েছিলেন জাতির জনকের হত্যার বিচারের দাবিতে শত শত মৌলভী সৈয়দ, খসরু এদেশের কোনায় কোনায় জেগে উঠুক। ১৫ আগস্ট রাত ৯টায় এটিএন বাংলায় প্রচার হবে শ্রাবণী ফেরদৌসের পরিচালনায় নির্মিত ‘রক্তাক্ত আগস্ট’।

সাংবাদিক আবিদ আজাদ ও তার বন্ধু সরকারী চাকুরিজীবী রায়হান মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধুর নির্মম হত্যা মেনে নিতে পারেন না তারা। প্রতিবাদ করতে চাইলে ঘাতকরা তাদের কণ্ঠ রোধ করে। অমানসিক অত্যাচার করে পঙ্গু করে দেয়। কিন্তু আটকাতে পারে না তাদের চিন্তাকে। তারা স্বপ্ন দেখে একদিন বিচার হবে বঙ্গবন্ধুর হত্যাকারীদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com