শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

নোয়াখালীতে মৃত পিতার অবর্তমানে বিয়ে দিয়ে নতুন দৃষ্টান্ত পুলিশ সুপারে

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০, ৭.৫৮ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

সুজন পাল নোয়াখালীঃ নোয়াখালীতে মৃত পিতার অবর্তমানে অভিভাবকের দায়িত্ব নিয়ে বিয়ের সকল খরচ বহন করে এক অসহায় মেয়েকে বিয়ে দিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন।নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৫নং ওয়াডের্র বাসিন্দা পুলিশ কনস্টেবল আনোয়ার উল্ল্যাহ ২০০৯ সালে কক্সবাজারে কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত হন।মৃত্যকালে তিন মেয়ে এক ছেলে ছোট থাকায় পরিবারের হাল ধরার কেউ ছিলো না।ফলে চরম অন্ধকার নেমে আসে পরিবারটিতে।মৃত পুলিশ কনেস্টবলের স্ত্রী সাহেদা আক্তার জানান,মেয়ে আসমাউল হোসনা মুক্তার বিয়ের কথা পাকাপাকি হওয়ার পরই জেলা পুলিশ সুপারের সহযোগিতা চাওয়া হয়।ঠিক সেই সময় পাশে এসে সকল খরচ বহন করে বিয়ের কার্য সম্পন্ন করেন নোয়াখালী পুলিশ সুপার।এই বিয়ের আয়োজনে বর-কনে দুইজনই বেশ উৎফুল্ল।পিতার অবর্তমানে অভিভাবকের দায়িত্ব পালন করায় পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান এলাকাবাসী । পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, অসহায় পরিবারের পাশে থেকে বিয়ে দিয়েছি, তারা একা নয় আমরা সবাই তাদের পাশে আছি । পুলিশ প্রশাসন এধরনের সহযোগিতা সবসময় অব্যাহত রাখবে। এসময় আরও উপস্থিত ছিলেন ,অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি থীসা, অতিরিক্ত পুলিশ সুপার ( ইন সার্ভিসট্রেনিং সেন্টার ) সাজ্জাত হোসেন,সুধারাম থানার অফিসার ইনচার্জ নবীন হোসেন,এওজবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুজাহের সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com