শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

রুহিয়ায় পাটের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০, ৪.০৮ পিএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

আবুনূর রাশেদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, রুহিয়ায় পাটের ফলন ভালো, দামেও খুশি কৃষক। ঠাকুরগাঁও সদর উপজেলায় পাটের লক্ষমাত্রা অর্জন, ফলন ভালো এবং দামে খুশি কৃষকরা।

কৃষি বিভাগও পাট চাষের প্রতি কৃষকের আগ্রহ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। চলতি বছর ঠাকুরগাঁও সদর উপজেলায় ১ হাজার ২২০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়, অর্জনও হয়েছে শতভাগ। সদর উপজেলাধীন রুহিয়া থানার বিভিন্ন হাটে-বাজারে পাট বিক্রি হচ্ছে ১৮শ‘ থেকে ১৯শ‘ টাকা মণ দরে।

পাটের এই দাম পেয়ে কৃষকরা খুশি বলে বিভিন্ন এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে। এ বছর স্বাভাবিক বর্ষা হওয়ায় পাট কাটা, জাগ দেয়া, শুকানো এবং বাজারজাত করা কৃষকদের পক্ষে অনেকটাই সহজ হয়েছে বলেও জানা গেছে। এখন এলাকার সর্বত্র চলছে পাট কাটা, জাগ দেয়া, পাটের আশ ছাড়ানো, শুকানো এবং বাজারজাত করা। ঘনিমহেষপুর গ্রামের কৃষক গণি হোসেন বলেন, এ বছর পাট চাষের উপযোগী পরিবেশ আছে। সরকারি সহযোগিতা পেলে উৎপাদন খরচ আরো কম হত। যেহেতু সরকারি সহযোগিতা পাইনি তাই পাটের দাম আর একটু বেশি হলে ভাল হত। খালপাড়া গ্রামের কৃষক বাদল ও হামিদুল বলেন, এ বছর পাট চাষ করে পাটের দাম যা পেয়েছি তাতে আমরা খুশি।

তবে পাট চাষে সরকারি সহযোগিতা পেলে আরো সুবিধা হত। ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ রায় বলেন, সদর উপজেলায় এ বছর পাটের ফলন ভালো হয়েছে। পাটের দামে কৃষকরা খুশি। কৃষি বিভাগ চেষ্টা করছে কৃষকদের পাট চাষে আগ্রহ বাড়াতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com