শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

বরগুনার তালতলী উপজেলার সামনে সড়কটি পাকার দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় রবিবার, ৯ আগস্ট, ২০২০, ২.২৫ পিএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

মল্লিক মো.জামাল, বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলা পরিষদের সামনে সড়কটি পাকাকরনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার(০৯ আগষ্ট) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদের পাশে কাঁচা সড়কে মানববন্ধন হয়। এই মানববন্ধনে অংশ নেন দুই গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার হাজারও মানুষ।

জানা যায় তালতলী উপজেলা পরিষদ ভবন নির্মাণ হয় ২০১৫ সালে দিকে । এর পর থেকেই আমতলী-তালতলী মহা সড়ক থেকে উপজেলা পরিষদ ভবন পর্যন্ত পাকা হয়। কিন্তু তার পাশ থেকেই তিন কিলোমিটার সড়ক দিয়ে হাজারও মানুষের চলাচলের সড়কটি এখনো কাঁচা রয়ে গেছে।

এই সড়কটি পাকা করনের দাবিতে বিভিন্ন দপ্তরে গেলেও কোনো কাজ হয়নি। কোনো উপায় না পেয়ে মানববন্ধন করতে হয়েছে এলাকার লোকজনের। মানবন্ধনে সাধারণ মানুষ বলেন, প্রতিটি নির্বাচন আসলেই জনপ্রতিনিধিরা কথা দেয় সড়কটি পাকা করে দিবে। সেই কথা যেন শুধুই নির্বাচনের ভোটের পরই শেষ হয়ে যায় ।

কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় না । এমন পরিস্থিতি নিয়ে বসবাস করে আসছেন হাজারও মানুষ । উপজেলার পাশের সড়কটি দিয়ে শহরের সংযোগস্থলের মাত্র তিন কিলোমিটার কাঁচা সড়ক পাকা হওয়ার জন্য দুই গ্রামবাসী অপেক্ষা করছে দশকের পর দশক।

এই সড়কটির জন্য দুই গ্রামের প্রায় ১০ হাজার মানুষ নানা দুর্ভোগ আর দুর্যোগকে সঙ্গী করে মানবেতর জীবন যাপন করছেন। বর্তমানে এই কাঁচা সড়কও ভেঙে খানা খন্দক হয়ে কূপে পরিণত হয়েছে।

এই তিন কিলোমিটার সড়কটিকে দেখার যেন কেউ নেই। এ যেনো আলোর নিচে অন্ধকার। তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, এই সড়কটি সর্ব প্রথম যে বরাদ্ধ আসবে। সেই টাকা দিয়েই সড়কটি পাকা করা হবে। আমি নিজে থেকেই এই সড়কটি করে দিবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com