শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

বেগমগঞ্জে গোসল নিয়ে দ্বন্ধে যুবককে হত্যা, আটক ৫

  • আপডেট সময় শনিবার, ৮ আগস্ট, ২০২০, ১০.০১ এএম
  • ২৫১ বার পড়া হয়েছে

সুজন পাল নোয়াখালীঃ নোয়াখালীর বেগমগঞ্জে পুকুরে গোসল নিয়ে দ্বন্ধের জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।শুক্রবার (৭ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৮নং ওয়ার্ডের মিয়ার পোলের দক্ষিণে আসলাম হাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত মো.হৃদয় (২৩), চৌমুহনী পৌরসভার ৮নং ওয়ার্ডের আসলাম হাজী বাড়ির আব্দুর রহিম’র ছেলে।

সে ঢাকায় একটি কসমেট্রিক দোকানে চাকরি করত। নিহতের চাচা মাসুদ জানান, পুকুরে গোসল নিয়ে দ্বন্ধের জের ধরে নিয়াজ উদ্দিন ব্যাপারী বাড়ির সামনে ওই বাড়ির মৃত ছেরাজল হক’র ছেলে সোহাগসহ ৭-৮ যুবক নিহত হৃদয়কে পেটের মধ্যে ছুরিকাঘাত করে গুরুত্বর আহত করে। বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশীদ চৌধুরী জানান, পাশ্ববর্তী একটি বাড়ির পুকুরে জুমার নামাজের আগে নিহত হৃদয় গোসল করতে যায়। ওই সময় একই এলাকার সোহাগ তাকে পুকুরে গোসল করতে বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুপুর ২টার দিকে সোহাগসহ ৭-৮জন যুবক হৃদয়কে ছুরিকাঘাতে গুরুত্বর আহত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ ৫ আসামিকে আটক করেছে। আগামীকাল নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com