শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

পাকিস্তানে ক্রিকেট মাঠে গোলাগুলি

  • আপডেট সময় শুক্রবার, ৭ আগস্ট, ২০২০, ৫.৪২ পিএম
  • ৪৮৭ বার পড়া হয়েছে

পাকিস্তানে ক্রিকেট মাঠে গোলাগুলি হয়েছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট বিভাগের ওরাকজাই জেলার দ্রাদার মামাজাই অঞ্চলে আমন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে চলে যায়। ম্যাচ পণ্ড হয়ে গেলেও হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের দৈনিক দ্য নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের ক্রিকেট মাঠে গোলাগুলি হওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে ‘দ্য নিউজ’ লিখেছে, ছানায় গ্রাউন্ড নামের মাঠে চলতে থাকা ফাইনালে অনেক দর্শক ছিলেন। এর মধ্যে স্থানীয় রাজনৈতিক দলের কর্মীরাও ছিলেন। ছিলেন সংবাদমাধ‍্যমের প্রতিনিধিরা। কিন্তু ম্যাচ শুরুতেই আতঙ্কের শুরু। মাঠের কাছেই থাকা পাহাড় থেকে সন্ত্রাসীরা মাঠের দিকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে।

গুলিবর্ষণ শুরু হতেই সবাই জীবন বাঁচাতে দৌড়াতে থাকেন। কারো গায়ে গুলি লাগার খবর এখনো পাওয়া যায়নি।

ওরাকজাই জেলার পুলিশ কর্মকর্তা নিসার আহমেদ জানিয়েছেন, পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসীদের আনাগোনার কিছু খবর তাঁদের কাছে এসেছিল। অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ২০০৯ সালে জয়াবর্ধনে-সাঙ্গাকারাদের শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলা হয়েছিল। তাই প্রায় ১০ বছর সে দেশে আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। সে সময়ে সংযুক্ত আরব আমিরাতে  নিজেদের সিরিজগুলো আয়োজন হতো। অবশ্য গত দুই বছরে যদিও পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কয়েকটি দেশ পাকিস্তান সফর করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com