শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

ডিএসসিসি নগরীতে অবৈধ স্থাপনা ফুটপাতের হকার টং দোকান উচ্ছেদ অভিযান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০, ৭.২৭ পিএম
  • ২৫২ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আজ নগরীতে অবৈধ স্থাপনা, ফুটপাতের হকার ও টং দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।
রাজধানীর গুলিস্তানে সিটি কর্পোরেশনের মালিকানাধীন উদয়ন মার্কেটের আশপাশ এবং গোলাপ শাহ মাজার থেকে গুলিস্তান আন্ডারপাস পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করা হয়।
পাশাপাশি ফুলবাড়িয়া মার্কেটের সামনে সকাল ১০টার পর অবৈধ ক্যাবল সংযোগ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।
এরপর ভ্রাম্যমাণ আদালত গুলিস্থানের উদয়ন মার্কেট এলাকায় প্রবেশ করে। এ সময় উদয়ন মার্কেটে ঢোকার মুখে অবৈধভাবে গড়ে ওঠা একটি রাজনৈতিক দলের স্থানীয় কার্যালয়, মার্কেটের সামনে অবৈধভাবে গড়ে ওঠা খাবার হোটেল, কাপড়ের দোকান এবং রাস্তার পাশের কনফেকশনারী উচ্ছেদ করা হয়। এরপর গোলাপ শাহ মাজার থেকে গুলিস্তান আন্ডারপাস পর্যস্ত রাস্তার দু’পাশের অবৈধ স্থাপনা, ফুটপাতের হকার ও টং দোকান উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ জানান, ফুলবাড়িয়া মার্কেটের সামনে অবৈধ ক্যাবল সংযোগ উচ্ছেদ কার্যক্রম পরিচালনার পর উদয়ন মার্কেট এলাকায় প্রায় ৩০টি বিভিন্ন ধরনের অবৈধ দোকান ও কার্যালয় এবং গোলাপ শাহ মাজার থেকে গুলিস্তান আন্ডারপাস পর্যন্ত প্রায় ২০টি অবৈধ টং দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এদিকে, কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বাধীন আদালত আজ ধানমন্ডির রবীন্দ্র সরোবরের সম্মুখ অংশসহ ধানমন্ডি ৭ নম্বর রোডে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন।
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গত ৩১ জুলাই কর্পোরেশনের বাজেট ঘোষণা অনুষ্ঠানে এক সপ্তাহের মধ্যে অবৈধ ক্যাবলের বিরুদ্ধে অভিযান পরিচালনার করার কথা জানান। এরই আলোকে এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com