শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

তালতলীর খোট্টার চরবাসীর করুন অবস্থা জোয়ারের পানির সাথে যুদ্ধ করে বেঁচে থাকা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০, ৩.৫৩ পিএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

মল্লিক মো.জামাল, তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ তালতলী উপজেলার ৬ নং নিশান বাড়ীয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের খোট্টার চরবাসীর করুন অবস্থা। উপজেলা তালতলী সদরের পশ্চিম পার্শে অবস্থিত খোট্টার চর, এখানে প্রায় হাজার খানিক পরিবারের বসবাস। তালতলী পায়রানদীর নিকটবর্তী হওয়ায় এবং বেরিবাদ না থাকায় নদী থেকে জোয়ারের পানি এসে প্রায় সময়ই তলিয়ে যায় বসতবাড়ী রাস্তা ঘাট এবং পুকুর । খোট্টারচরবাসীর এরকম দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী। জোয়ারের পানির সাথে লড়াই করে বেঁচে থাকতে হয় উপজেলার খোট্টারচর বাসীর। এলাকাবাসীর দাবী নদীর পাড় দিয়ে উচু বেরিবাদ দিলে এই দূর্ভোগ থেকে মুক্তি পেতে পারেন তারা। স্থানীয়দের মধ্যে মোঃ দুলাল গাজী বলেন, বিগত বিশ বছর যাবত পানিতে ভাসছি আমাদের দেখার কেউ নাই, মুহাঃ ছগির হোসেন, মোঃ আল আমিন, আরো বলেন আমরা নিম্ন আয়ের মানুষ আমাদের আয়রোজগার করে খেতে হয় তার মধ্যে আবার প্রায়সমই জলোচ্ছ্বাসের পানির থাবায় তলিয়ে যায় বসতভিটা পুকুর এবং গাছপালা ইত্যাদি । তারা আরো বলেন, আমরা পুকুরে কিছু মাছ চাষকরেও খেতে পারি না তা বন্যার পানিতে তলিয়ে জায় এবং বাড়িঘর নষ্ট হয়ে যায়, আমাদের চলাচলের পথ বন্ধ হয়ে যায়। এবং করোনা মহামারির আতঙ্ক শরিরের ঠান্ডা লেগে জরজারি হয় কিনা। আমরা খুব বিপদের মধ্যে আছি আমাদের আয়রোজগারের পথও বন্ধ। আমরা খুব অসহায়ের মধ্যে দিন যাপনকরছি তাই আমাদের দাবি নদীর পাড় দিয়ে একটা উচু বেরিবাদ দিলে হয়তো একটা বিপদ থেকে মুক্তি পেতে পারি । স্থানিয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল ফরাজী বলেন, বেরিবাদের বিষয়টি বার্ষিক মিটিংএ আলোচনা করা হয়েছে এবং যাথাযথ ব্যবস্তা নেওয়া হবে। ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম বলেন খোট্টারচরের লোকজনের সুবিধার্থে একটা ভেরিবাদ অতি জরুরী আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী কাছে বলতে চাই আমার এলাকায় একটা বেরিবাধ হয় জরুরী এখানে প্রয় হাজারখানেক লোক বসবাস করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com