মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

পথশিশুদের ঈদ আনন্দ ঈদের আনন্দ সবার জন্য

  • আপডেট সময় সোমবার, ৩ আগস্ট, ২০২০, ৬.০৪ পিএম
  • ৪৯৫ বার পড়া হয়েছে

পথশিশুদের ঈদ আনন্দ ঈদের আনন্দ সবার জন্য, কিন্তু এই আনন্দটা শিশু-কিশোররা একটু বেশি উপভোগ করে। আমাদের সবার পরিবারে শিশু আছে। তাদের আমরা ঈদের সময় নতুন জামা-কাপড় কিনে দিই এবং সঙ্গে ঈদের সেলামি তো আছেই। কিন্তু আমরা কি কখনো পথশিশুদের কথা ভাবি? ঈদ তো তাদের জন্যও; কিন্তু ভাগ্য বিড়ম্বনায় তারা সুবিধাবঞ্চিত ও অসহায় বলে ঈদের আনন্দ উপভোগ করতে পারে না।

আমাদের উচিত তাদের সঙ্গেও ঈদের আনন্দটা ভাগাভাগি করা। সবাই মিলে অল্প অল্প করে সাহায্য করলেই তাদের ঈদ আনন্দময় হয়ে উঠবে। তাই ঈদে তাদের জন্য কিছু করে তাদের মুখে হাসি ফোটানো। এতে সওয়াবও হবে, মানবকল্যাণও সাধন হবে। সামর্থ্যবান ব্যক্তি ও সরকারের সুদৃষ্টি চাই। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।

তাই তাদের সঠিকভাবে পরিচর্যা করাটাও অত্যন্ত জরুরি। শিশু আর পথশিশু শব্দ দুটোকে আলাদা মনে হলেও শিশু-পথশিশু কিন্তু একই। শিশু তো শিশুই। এর কোনো ভেদাভেদ নেই। রাস্তায় জীবনযাপন করার কারণে তারা পরিচিতি পায় পথশিশু হিসেবে। গতকাল সারাদিন শেরেবাংলা পথকলি স্কুলের শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত পথশিশু ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়। দুপুরে একসাথে সবাই খিচুড়ি ভোজ হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সমিতির সম্মানিত চেয়ারম্যান জনাব মঞ্জুর হোসেন ঈসা, ক্যাম্পাস অব বাংলাদেশ এর চেয়ারম্যান শহিদুল ইসলাম, অগ্রগামী ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু, অগ্রগামী মিডিয়া ভিশন এর সহকারী পরিচালক মঈনুল হোসেন এবং সভাপতিত্ব করেন শেরে বাংলা গবেষণা পরিষদের মহাসচিব ও শেরে বাংলা পথকলি স্কুলের সভাপতি আর কে রিপন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com