শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

চাঁদপুর জেলার হাজীগঞ্জ পূর্ব বাজারে অগ্নিকাণ্ড ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

  • আপডেট সময় সোমবার, ৩ আগস্ট, ২০২০, ১.৩১ পিএম
  • ৪১৯ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ পূর্ব বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ছিল অফিস,গোডাউন,খাবারের দোকান,মুদির দোকান,লেপ তোষকের দোকান, হার্ডওয়ার দোকান, সহ ইত্যাদি। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় রবিবার মধ্যরাতে টিন বাজারের ভাই ভাই স্টোর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট একযোগে কাজ করে। অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনা স্থল পরিদর্শন করেন পৌর মেয়র আ স ম মাহবুব উল আলম,অতিরিক্ত পুলিশ সুপার ( হাজিগঞ্জ সার্কেল) আফজাল হোসেন, স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন সহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। চাঁদপুর ফায়ার সার্ভিসের উত্তর স্টেশনের সহকারী উপ পরিচালক ফরিদ আহমেদ জানান- বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের হাজীগন্জ,কচুয়া, শাহারাস্তি, চাঁদপুরের ৬ টি ইউনিট রাত দুইটা থেকে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com