সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

লতা মঙ্গেশকর গুরুতর অসুস্থ, ভর্তি হাসপাতালে

  • আপডেট সময় সোমবার, ১১ নভেম্বর, ২০১৯, ৯.৫১ পিএম
  • ৪৬৪ বার পড়া হয়েছে

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। শ্বাষকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় রবিবার (১০ নভেম্বর) মাঝরাতে তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সেখানে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। খবর: দ্য হিন্দু।

হাসপাতালের একটি সূত্র জানায়, গতকাল রাত দেড়টা নাগাদ লতা মঙ্গেশকরকে হাসপাতালে আনা হয়। সিনিয়র মেডিক্যাল অ্যাডভাইসর ফারুখ ই উদওয়াড়িয়ার তত্ত্বাধানে আইসিইউ-তে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন তিনি। শ্বাসকষ্টের পাশাপাশি লতা মঙ্গেশকরের নিউমোনিয়া এবং হৃদযন্ত্রের গোলমাল ধরা পড়েছে বলেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

গত ২০ সেপ্টেম্বরই ৯০ বছর পূর্ণ করেন লতা মঙ্গেশকর। ধর্মেন্দ্র, হেমা মালিনী, ঋষি কপূরস মাধুরী দীক্ষিত, এ আর রহমান, শ্রেয়া ঘোষাল-সহ অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানান তাঁকে। তার পর রবিবারই সোশ্যাল মিডিয়ায় আত্মীয় তথা অভিনেত্রী পদ্মিনী কোলাপুরি কে ‘পানিপথ’ ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন লতা। তাঁর অসুস্থতা নিয়ে পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com