শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

গাইবান্ধায় মাইক্রোবাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ৩১ জুলাই, ২০২০, ৭.৩৫ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

এইচ আর হিরু, গাইবান্ধাঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় মোটসাইকেলের আরোহী পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল সকাল ১০টায় গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের সাপমারা ইউনিয়নের শিয়ালগাড়া নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে বগুড়াগামী দ্রুতগতিতে আসা মাইক্রোবাসটি ঐ স্থানে পৌছিলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল টিকে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী পিতা-পুত্র রাস্তায় ছিটকে পড়ে যায় এবং আঘাতপ্রাপ্ত হলে তাদেরকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করে ।
নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ মাওলানা(সহকারী শিক্ষক) অছির উদ্দিন (৫০) ছন্দবাদী ও পুত্র জোবায়ের (১৩) ঘটনাস্থলেই নিহত হয়েছে। তিনি উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের সদর কলোনীর বাসিন্দা।
জানা গেছে তার পুত্র জোবায়ের রহমান (১৩)বগুড়ায় মাদ্রাসায় পড়ালেখা করেন।পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তাকে বাড়ী আনতেই ভোরবেলা বগুড়া যায় এবং বগুড়া থেকে ছেলেকে নিয়ে বাড়ী ফেরার পথে এই দূর্ঘটনার স্বীকার হয়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ আব্দুল কাদের জিলানী দূর্ঘটনার এ তথ্যটি নিশ্চিত করেছেন এবং গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও রেজাউল করিম মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com