শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

রুহিয়া থানার প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক মকবুল হোসেন আর নেই

  • আপডেট সময় শুক্রবার, ৩১ জুলাই, ২০২০, ২.০৪ পিএম
  • ৩১১ বার পড়া হয়েছে

আবুনূর রাশেদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ- ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক লোকায়ন পত্রিকার রুহিয়া থানা প্রতিনিধি মকবুল হোসেন আর নেই। তিনি বৃহস্পতিবার বেলা দেড়টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।তিনি দীর্ঘদিন যাবত উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ডায়বেটিকস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথী সেন,সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু,রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুল হক বাবু ,সাধারণ সম্পাদক দুলাল রব্বানী ,ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব এবং রুহিয়া থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সদস্যগণ জাহাঙ্গীর আলম সহ অনেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আগামীকাল শুক্রবার সকালে রুহিয়া ছালেহীয়া মাদ্ররাসা মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক করবস্থানে লাশ দাফনের কথা রয়েছে। প্রয়াত মকবুল হোসেন দীর্ঘ ৩০ বছর যাবত সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন।তিনি দৈনিক জনতা সহ বিভিন্ন কাগজে সংবাদদাতা হিসেবে কাজ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com