শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. লতিফুল আলম চৌধুরী এর মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর শোক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০, ৩.৩৮ এএম
  • ২৩২ বার পড়া হয়েছে

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. লতিফুল আলম চৌধুরী এর মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর শোক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শিরীণ আখতারের স্বামী বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. লতিফুল আলম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আজ এক শোক বার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. লতিফুল আলম চৌধুরী ছিলেন প্রগতিশীল ধারার সমর্থক ও মহান স্বাধীনতা সংগ্রামের অগ্রসেনানী। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান বাঙালি জাতি চিরকৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. লতিফুল আলম চৌধুরী (৭১) ২৯ জুলাই বুধবার রাত আনুমানিক ১.১৫ মিনিটের দিকে চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি নিউমোনিয়া, কিডনির সমস্যাসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাছাড়া ১০ বছর আগে তিনি ক্যান্সারেও আক্রান্ত হয়েছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। (ফয়সল হাসান) সিনিয়র তথ্য অফিসার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com