শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

চাঁদপুরে যাত্রীবাহী বাস-সিএনজি স্কুটার সংঘর্ষে ৩ জন নিহত

  • আপডেট সময় বুধবার, ২৯ জুলাই, ২০২০, ৭.৪৫ পিএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস-সিএনজি স্কুটার সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছে। ২৯ জুলাই বুধবার দুপুরে জেলার শাহরাস্তি উপজেলার কাকৈরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক শাহরাস্তির হোসেনপুর গ্রামের মনির হোসেন (৩০), যাত্রী ফেনী সোনাগাজীর চরচান্দিয়া গ্রামের গুণধর চক্রবর্তী (৭০) ও নোয়াখালীর চর আমান উল্লা গ্রামের হরি চন্দ্র চক্রবর্তী (৫৫)। এ ঘটনায় গুরুতর আহত নজরুল ইসলাম নামে একজনকে কুমিল্লায় পাঠানো হয়ে।

মঙ্গলবার মেহের উত্তর ইউনিয়নের খনেশ্বর ঠাকুরবাড়িতে আসেন গুণধর চক্রবর্তী ও হরি চন্দ্র চক্রবর্তী। সেখানে তাদের এক আত্মীয়ের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল তারা। বুধবার কুমিল্লার মুদাফফরগঞ্জ হয়ে তারা সিএনজি স্কুটারযোগে নোয়াখালী যাচ্ছিলেন। এসময় চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া পদ্মা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনার শিকার হন তারা।

শাহরাস্তি থানার ওসি মো. শাহআলম জানান, সিএনজিচালিত অটোরিকশা বাসকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বাস ও অটোরিকশা জব্দ করেছে। নিহতদের লাশ উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com