শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু র মৃত্যুতে এনডিপি’র শোক

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০, ৩.০৮ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু (৪৯) মারা গেছেন। রাজধানীর এভার কেয়ার (পূর্ববর্তী অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোররাত ৪টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শফিউল বারী বাবুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল। স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সারোয়ার জানান, শফিউল বারী বাবু বেশ কিছুদিন ধরে ফুসফুসে সংক্রমণজনিত রোগে ভুগছিলেন।

যে কারণে তার শ্বাসকষ্ট হতো। চিকিৎসকের পরামর্শে তিনি রাজধানীর ইস্কাটনের বাসাতেই ছিলেন। কিন্তু, গতকাল প্রচণ্ড শ্বাসকষ্ট থাকায় বেলা ১১টার দিকে তাকে রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

চিকিৎসকের পরামর্শে হাসপাতালে তার করোনা পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে। পরে গতকাল দিনগত রাত ১টা ৫২ মিনিটে তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। আজ ভোররাতে এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মারা গেছেন।

মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন বাবু। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেনন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা । শোক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাহফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com