শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম এর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

  • আপডেট সময় সোমবার, ২৭ জুলাই, ২০২০, ১১.৫৫ এএম
  • ২৬০ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসরাফিল আলম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, ইসরাফিল আলম ছিলেন মাটি ও মানুষের নেতা। প্রতিষ্ঠিত শ্রমিক নেতা থেকে সফল রাজনীতিবিদ হিসাবে আত্মপ্রকাশের পেছনে রয়েছে তাঁর নিরলস পরিশ্রম, সততা, দেশপ্রেম, একনিষ্ঠতা সর্বোপরি বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ ও লালন করা। জনদরদী এ রাজনীতিবিদ আজীবন দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগ করেন। তাঁর অসময়ে চলে যাওয়া দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। উল্লেখ্য, ইসরাফিল আলম আজ সোমবার আনুমানিক সকাল ৬টা ২০ মিনিটের দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও ফুসফুসজনিত সমস্যায় ভুগছিলেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ইসরাফিল আলম। সেই সংসদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন তিনি। বর্তমান সংসদে ওই কমিটির পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com