শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিক রায়হান কবির গ্রেপ্তার

  • আপডেট সময় রবিবার, ২৬ জুলাই, ২০২০, ২.৪৫ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

মিডিয়ায় পুলিশের আচরণের কথা বলে মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিক রায়হান কবির গ্রেপ্তার হয়েছেন। তাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। দেশটির সরকার বলেছে, রায়হান কবিরের জন্য মালয়েশিয়ার দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় এক সাক্ষৎকারে রায়হান করোনা মহামারি চলাকালীন অবৈধ অভিবাসীদের সঙ্গে কর্তৃপক্ষের আচরণ নিয়ে কিছু অভিযোগ করেছিলেন। এই কারণে সরকার ক্ষুব্ধ হয়।

রায়হান গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। তাকে ধরিয়ে দেয়ার জন্য সরকারের তরফে বিজ্ঞপ্তি দেয়া হয়। দু’ সপ্তাহ পর শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। রায়হান কবির ওয়ার্ক পারমিট নিয়েই সেখানে কর্মরত ছিলেন। তার এক বন্ধুকে অবৈধ অভিবাসী হিসেবে পুলিশ গ্রেপ্তার করার পর থানায় খোঁজ খবর নিতে যান। এতে করে পুলিশ বিরক্ত হয়। শ্রমিক অসন্তোষের খবর নিয়ে আল জাজিরা তখন একটি প্রতিবেদন প্রচার করে। রায়হান এতে অংশ নেন। লকডাউনে গরিব, দুঃস্থ সহায়তার আশায় থাকা অবৈধ অভিবাসীদের সঙ্গে মালয়েশিয়ার পুলিশের আচরণের সমালোচনা করেন। সঙ্গে সঙ্গে তার ওয়ার্ক পারমিট বাতিল করা হয়।

মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার সমালোচনা করেছে। কিন্তু সরকার বলছে, সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com