শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

গাইবান্ধায় পানিতে ডুবে বালু কাঁটা শ্রমিকের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ২৫ জুলাই, ২০২০, ৮.৪১ পিএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

এইচ আর হিরু গাইবান্ধাঃ গাইবান্ধার সদর উপজেলার গিদারী ইউনিয়নের বাগুরিয়া গ্রামের ব্রম্মপুত্রে নদে বালুবাহী ট্রলার থেকে পরে গিয়ে নদের পানিতে ডুবে জুয়েল হাওলাদার (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে মৃত- জুয়েল হাওলাদার বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ধাপরঘাটি গ্রামের সুলতান হাওলাদারের পুত্র।
জানা গেছে,বৃহস্পতিবার (২৩জুলাই) জুয়েল হাওলাদার(৩২) বাগুরিয়া এলাকায় বালুবাহী ট্রলার থেকে হঠাৎ পানিতে পড়ে ডুবে যায়।একই ট্রলারে থাকা তার সহকর্মী তৈয়ব জানায়,জুয়েল বিকেলে ট্রলারে বসে থাকতে অসুস্থ বোধ করে এর পর হঠাৎ নদিতে পরে যায় তার কিছুটা খিচুনি রোগ ছিলো বলে ধারণা করে।
পানিতে ডোবার পর তার সহকর্মী তৈয়ব আলি স্থানীয় লোকজন ডাকাডাকি করে নদে অনেক পানি বৃদ্ধি পাওয়ায় ও অনেক শ্রোত থাকায় কিছু করতে পারেনি স্থানীয়রা।
পরে গাইবান্ধা ফায়ার ষ্টেশনে খবর দিলে ফায়ার ষ্টেশনের একটি টিম গিয়ে খোঁজা খোঁজি শুরু করেন এবং পরে রংপুর ফায়ার স্টেশরে ডুবুরী দলের সহয়তায় দীর্ঘ ১৬ ঘন্টা পর শুক্রবার (২৪জুলাই) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
গাইবান্ধা ফায়ার স্টেশন অফিসার মোঃ বখতিয়ার উদ্দিন নেতৃত্বে এ উদ্ধার কার্য পরিচালিত হয়।
এদিকে গাইবান্ধা সদর থানায়, এস,আই অনন্ত কুমার বর্মন ঘটনাস্থলে পরিদর্শন করেন তিনি জানায়, মৃত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে রিপোর্ট আসলে মৃত্যুর কারন জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com