শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

গাজীপুরের সেক্টর ৩ এর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভা

  • আপডেট সময় শনিবার, ২৫ জুলাই, ২০২০, ৮.০৯ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুরে বিএনপি নেতা আতিকুল্লাহ বাবুল কর্তৃক স্থানীয় মুক্তিযোদ্ধা ও জনগণের ঘর-বাড়ি, জমি দখলের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি নসরুল হামিদ মিলনায়তনে গাজীপুর সেক্টর ৩ এর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, অ্যাডভোকেট মিজানুর রহমান সরকার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুলতান, বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন খন্দকার, বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এস এম মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা এস এ নূর মোহাম্মদ সহ অন্যান্যরা।

উপস্থিত মুক্তিযোদ্ধাদের অভিযোগ- আতিকুল্লাহ বাবুল গং স্বাধীনতার পর বঙ্গবন্ধুর শাসনামলে ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালনকারী আব্দুর রউফ সরকারের জমিতে থাকা শতবর্ষী গাছসহ ২৫টি গাছ কর্তন করে এবং জোর করে জায়গা লিখে দেওয়ার জন্য হুমকি প্রদান করে। আতিকুল্লাহ বাবুল জায়গা না দিলে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন আব্দুর রউফ সরকারের বড় ছেলে এডভোকেট মিজানুর রহমান সরকারের কাছে। এই বিষয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

শ্রীপুরের ভুমিদস্যু আতিকুল্লাহ বাবুল, পিতা- হাবিবুল্লাহ মোল্লা, নামে এক প্রভাবশালী বিএনপি নেতার কাছে আমরা মুক্তিযোদ্ধা ও সাধারণ জনতা জিম্মী। এই আতিকুল্লাহ বাবুল এর দাদা সলিমুল্লাহ মোল্লা ছিলেন তৎকালীন শান্তিকমিটির সেক্রেটারী।

আতিকুল্লাহ বাবুল এর চাচা সিরাজ মোল্লা মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, ছাত্রলীগের নেতা রিয়াজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা তাহের উদ্দিন (তাহু পলান) কে তাদের বাড়িতে নিয়ে নির্মমভাবে হত্যা করে। আতিকুল্লাহ বাবুল বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন এর মুক্তিযোদ্ধা মঞ্চ ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেয় এবং স্কুলের মাঠ ও স্কুল তছনছ করে এবং মুক্তিযোদ্ধা কফিল উদ্দিনকে ৬ ঘন্টা স্কুল গৃহে অবরুদ্ধ করে রাখে।

আতিকুল্লাহ বাবুল বিএনপি নেতা তারেক রহমানের উকিল শ্বশুর। এবং এই আতিকুল্লাহ বাবুল একজন ভূমিদস্যু। সে সরাসরি তারেক রহমানের ক্যাশিয়ার হিসেবে কাজ করত। এলাকার তথ্যমতে তার কাছে তারেক রহমানের ২২ হাজার কোটি টাকা রক্ষিত আছে এবং আতিকুল্লাহ বাবুল মির্জা আব্বাস ও গিয়াস উদ্দিন আল মামুনের ঘনিষ্ঠ সহচর হওয়ায় এলাকায় বিভিন্ন অপকর্মের সংগঠিত করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com