শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

গাইবান্ধায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় বুধবার, ১৫ জুলাই, ২০২০, ২.১৩ পিএম
  • ৩৪৫ বার পড়া হয়েছে

এইচ আর হিরু গাইবান্ধাঃ  গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফুলবাড়ী ইউনিয়নের নাচাইকোচাই (কৈপাড়া) মৃধাদেব বাড়ীর পুকুর থেকে খালিদ বিন নাঈম পিয়াস নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে গোবিন্দগঞ্জ ফায়ার ষ্টেশনের ফায়ার সার্ভিসের রেসকিউ টিম।মঙ্গলবার (১৪জুলাই) দিনগত রাত আনুমানিক সাড়ে ৮ঘটিকায় এ মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পিয়াসের পারিবারের লোকজন জানায় পিয়াস মঙ্গলবার বিকেলে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের নাচাই কোচাই(কৈপাড়া) গ্রামে বাবার লিজ নেওয়া পুকুরে মাছের খাবার দিতে যায়।
পুকুরে যাবার পর দীর্ঘ সময় পেড়িয়ে গেলেও সে বাসায় না ফেরায় খোঁজা খুঁজির এক পর্যায়ে তার পরিবারের লোকজন ওই পুকুরে গিয়ে পুকুর পাড়ে ছোট্ট ছাপড়া ঘরে পিয়াসের স্যান্ডেল ও শার্ট দেখতে পেয়ে রাত ৮টার দিকে ফায়ার ষ্টেশনে খবর দেয়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম আধা ঘণ্টা সময়ের মধ্যে সেখানে পৌঁছে পুকুরের পানিতে নেমে তল্লাশি চালিয়ে পিয়াসের মরদেহ উদ্ধার করেন। পিয়াস পৌর শহরের জলিল মিয়া সুপার মার্কেটের স্বত্তাধিকারী বুজরুক বোয়ালিয়া মাস্টার পাড়ার মরহুম জলিলের নাতি ও ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ খালিদ হোসেনের একমাত্র ছেলে।
এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার ষ্টেশন ইনচার্জ মতিয়ার রহমান জানিয়েছেন খবর পেয়ে আমাদের টিম পুকুর থেকে মরদেহ উদ্ধার করেছে তবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com