শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

গাইবান্ধায় ৭৩ বোতল ফেনসিডিলসহ আটক ১

  • আপডেট সময় বুধবার, ১৫ জুলাই, ২০২০, ২.০৮ পিএম
  • ৩৩৮ বার পড়া হয়েছে

এইচ আর হিরু গাইবান্ধাঃ মোটর সাইকেলে করে অভিনব কায়দায় ফেনসিডিল বহণকালে ৭৩ বোতল ফেনসিডিল সহ এক মোটরসাইকেল আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
জানা গেছে,সোমবার (১৩জুলাই)দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার মোবাইল টিম ওয়ানের অফিসার এসআই শফিকুল ইসলাম, এসআই তয়ন ও সার্জেন্ট শুভ গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ থানা মোড় চৌরাস্তায় যানবাহন চেকিং এর সময়ে পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি মোটরসাইকেল আরোহী কে দাঁড়ানোর সংকেত দিলে চালক মোটরসাইকেলটি রাস্তার মাঝে ফেলে রেখে দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়।
এবিষয়টিতে পুলিশের সন্দেহ হলে উপস্থিত লোকজনের সামনে মোটরসাইকেলটি তল্লাশি করে অভিনব কায়দায় সীটের নিচে ও তেলের ট্যাংকির নিচ হতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭৩ পিস ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান আসামি পালিয়ে যাবার কারনে অজ্ঞাতনামা মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা রুজু হয়েছে এবং মোটরসাইকেলটি ৭৩বোতল মাদকসহ জব্দ করা হয়েছে।
জানা গেছে আটককৃত মোটরসাইকেলটির মডেল টিভিএস এ্যাপাচি-১৫০ সিসি, কালো রং এবং রেজিঃ নম্বর জয়পুরহাট-ল-১১-১৩০৮।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com