মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

শুরু হচ্ছে মেগা ধারাবাহিক নাটক ‘ভ্যাজাইল্লা গ্রাম’

  • আপডেট সময় শনিবার, ১১ জুলাই, ২০২০, ১১.৫৫ পিএম
  • ৮২২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক, আল সামাদ রুবেল : ৭ জুলাই থেকে একুশে টেলিভিশনে প্রচারিত হবে মেগা ধারাবাহিক নাটক ‘ভ্যাজাইল্লা গ্রাম’। ধারাবাহিকটি রচনা করেছেন এন ডি আকাশ এবং পরিচালনা করেছেন সোহেল তালুকদার। একুশে টেলিভিশনে ৭ জুলাই থেকে প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার রাত ৮.৩০ এ নিয়মিত প্রচারিত হবে এই মেগা ধারাবাহিকটি। এ প্রসঙ্গে নাটকটির নির্মাতা সোহেল তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- ভ্যাজাইল্লা গ্রাম মূলত বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চল থেকে এসে স্থায়ীভাবে বসবাসরত একটি গ্রামের মানুষদের সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনার প্রতিচ্ছবি। মানুষের বিচিত্র জীবনদর্শন, পারস্পরিক দ্বন্দ, ঘাত-প্রতিঘাত, প্রেম ভালোবাসা এবং জীবন বোধের সুক্ষাতি-সুক্ষ আবেগ অনুভুতিকে উপজীব্য করে গড়ে উঠেছে ভ্যাজাইল্লা গ্রাম ধারাবাহিক নাটকের কাহিনী।

ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আ খ ম হাসান, এ্যানি খান, হোমায়রা হিমু, মাহমুদুল ইসলাম মিঠু, মুনীরা মিঠু, ওবিদ রেহান, রাশেদ মামুন অপু, জামিল আহম্মেদ, তারিক স্বপন, নূর- ই আলম নয়ন, শফিক খান দিলু, শেলী আহসান, বিনয় ভদ্র, মেঘা শ্রতি, হান্নান শেলী, শামীম আহমেদ, সুবর্ণা মজুমদার, তানিন শোভা, সুবর্ণা কবির, নীলা ইসলাম, সাগর আহমেদ, সিরাজুল ইসলাম, রাজা হাসান এবং দুই শিশুশিল্পী পুসল আহমেদ নব্য ও উসরিকা সিজদাহ্ সকাল সহ আরো অনেক অভিনয় শিল্পী। এই দীর্ঘ ধারাবাহিকটির টাইটেল গানের গীতিকার রিপন মাহমুদ, আবহ সঙ্গীত পরিচালনায় আছেন আদিত্য সন্ন্যাসী এবং প্রযোজনা প্রতিষ্ঠান নব্য সকাল ক্রিয়েটিভ মিডিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com