শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

করোনার বিরুদ্ধে শিল্প’ শীর্ষক আর্ট ক্যাম্প

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০, ৮.৩৪ পিএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল  : ‘আর্ট এগেইনেস্ট করোনা’ শীর্ষক র্কমসূচির অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের বরেণ্য, বিশিষ্ট ও প্রতিশ্রুতিশীল ৩০০ জন শিল্পীর অংশগ্রহণে একটি আর্ট ক্যাম্প আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর পরিকল্পনায় একাডেমি চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় এই আয়োজনে বিভিন্ন পর্যায়ের ৩০০ জন শিল্পীকে ক্যানভাস ও ছবি আঁকার উপকরণ দেয়া হয়ছে। এছাড়াও শিল্পীদের ছবি আঁকার জন্য বাংলাদশে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের বিভিন্ন গ্যালারি, প্লাজা এবং স্টুডিওতে সামাজিক দূরত্ব বজায় রেখে ছবি আঁকার ব্যবস্থা রাখা হয়েছে।

নির্মিত শিল্পকর্ম নিয়ে পরবর্তীতে একটি প্রদর্শনী আয়োজন ও একটি ক্যাটালগ প্রকাশ করা হবে। ৮ জুলাই থেকে ২০ জুলাইয়ের মধ্যে শিল্পীরা একাডেমির চারুকলা বিভাগে শিল্পকর্ম জমা দিবেন। আর্ট ক্যাম্পটির মুখ্য সমন্বয়কারী শিল্পী জামাল আহমেদ, সমন্বয়কারী শিল্পী নাজমা আক্তার, শিল্পী কামাল পাশা চৌধুরী ও শিল্পী সনজীব দাস অপু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com