শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ৫ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ শুরু জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড লিবিয়া থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি, অসুস্থ ২৯ জন পিরোজপুরে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাইজ অ্যাবাভ অল ১০এক্স: দশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট মিস ইউনিভার্সের প্রতিযোগিতা থেকে বাদ পড়লেন মাহি ৪৫০ পর্বে বৈশাখী টিভির ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’ ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রথমবার একসঙ্গে মোশাররফ, শিমু ও দীঘি

কাউখালীতে ৫ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ শুরু

  • আপডেট সময় শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ২.০২ এএম
  • ১৭ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ- পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে noবিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে আয়োজিত পাঁচ দিনব্যাপী ধর্মীয় ও সেবামূলক কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের হাতে খাতা ও কলমসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। আশ্রম সূত্রে জানা গেছে, এ বছর কাউখালীসহ দেশের ২৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর মধ্যে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও শিক্ষানুরাগী বদরুদ্দোজা মিঞাসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পক্ষে উপস্থিত ছিলেন বাদল দাস, লিটন কৃষ্ণ কর, অসীম কুমার দাস ও স্বপন বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই শ্রীগুরু সঙ্ঘ আশ্রম আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করা এবং অর্থাভাবে যেন কারও পড়াশোনা থেমে না যায়, সেই লক্ষ্যে প্রতি বছর শিক্ষার্থীদের উৎসাহ দিতে এ কার্যক্রম পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজসেবামূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান আশ্রম কর্তৃপক্ষ।

নতুন শিক্ষা উপকরণ হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা; পাশাপাশি আশ্রম কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান অভিভাবকরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com