বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

পিরোজপুরে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১০.০০ পিএম
  • ১২ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ- পিরোজপুরে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে পিরোজপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে এবং পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বরিশাল জোন ও খুলনা জোনের ৮টি জেলা দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে বরিশাল জেলা দল ও পটুয়াখালী জেলা দল মুখোমুখি হয়। আগামী ৭ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদুল হক মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান মামুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া কর্মকর্তা কৌশিক মণ্ডল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য জিয়াউল হাসান শিমুলসহ সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রিকেটের মতো জনপ্রিয় খেলার মাধ্যমে তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে ওঠে। এ ধরনের প্রতিযোগিতা থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে, যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে। তারা টুর্নামেন্টের সফলতা কামনা করেন এবং অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের ভালো খেলার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com